Friday 25 September 2026,

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ

প্রকাশিত : 04:46 PM, 25 May 2025 Sunday 154 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে এ বিক্ষোভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সুপ্রিম কোর্ট ইউনিট।

বিক্ষোভ সমাবেশে, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার, শেখ হাসিনার দোসর আইন কর্মকর্তাদের পদত্যাগ এবং দুর্নীতিগ্রস্থ ও ফ্যাসিবাদের দোসর নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের পদত্যাগের দাবী করা হয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আল মাহবুব। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এম বদরুদ্দোজা বাদল। সমাবেশের সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্ট ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব জাগি তৌহিদুল ইসলাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT