Friday 07 August 2026,

ছাত্রলীগ নেতা আকাশ ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত : 09:54 AM, 28 February 2025 Friday 143 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন আমলী আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইএ রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তাকে আদালতে সোপর্দ করে ৪ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশকে ১৫ ফেব্রুয়ারি জামালপুর জেলার ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জুলাই বিপ্লবের পর রংপুর থেকে পালিয়ে নিজ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি।

গত বছর ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় তার বড় ভাই রমজান আলী হত্যা মামলা করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT