Monday 26 October 2026,

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত পাল্টালো যমুনা

প্রকাশিত : 09:15 AM, 24 November 2024 Sunday 145 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শপিং মল কর্তৃপক্ষ। তবে এই ঘোষণার কয়েক পরই দোকানমালিকদের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্যে বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে দোকান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে জনসাধারণ এর জন্যে উন্মুক্ত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সব অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তিতে যমুনা গ্রুপের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

যমুনা গ্রুপের একজন প্রতিনিধি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভিত্তিক পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সব অংশীদারের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা এরইমধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যে কোনো সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে শপিংমলের বেশ কয়েকটি দোকানে চুরি অভিযোগে সড়ক অবরোধ করে দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভের পর আজ থেকে বিপণিবিতানটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

৩৩ একর জমির ওপর নির্মিত যমুনা ফিউচার পার্ক কেনাকাটা, বিনোদন এবং খাবারের জন্য রাজধানীবাসীর জনপ্রিয় গন্তব্য।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT