Monday 26 October 2026,

স্থায়ী সমাধানে ভুক্তভোগীদের পরামর্শ অনুযায়ী প্রকল্প

প্রকাশিত : 06:50 AM, 11 November 2024 Monday 148 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শনকালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ হবে।

রিজওয়ানা হাসান বলেন, আমরা সেই পথে চলছি, যেটা জনগণ চায়, ভুক্তভোগীরা চায়। এখানে এসে বুঝেছি এখনকার জনগণের এখন সাহায্যের প্রয়োজন। বিভিন্ন সংস্থার যে ঋণ রয়েছে সেটা শিথিল করা হবে। নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে কমিটি করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে অবৈধভাবে খাল দখল বা ঘের রয়েছে সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যারা ঘের করে মাছ চাষ করছে, তাদের নীতিমালা মেনেই মাছ চাষ করা হবে।

এর আগে রোববার সকালে অভয়নগর উপজেলার আমডাঙা খাল পরিদর্শন করেন পানিসম্পদ উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোরে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT