বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ বোতল উদ্ধার

প্রকাশিত : ০৮:১৯ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০২৪ শনিবার ১২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সেখান থেকে একটি সবুজ রঙের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলের ভেতরে তরল সদৃশ পদার্থ রয়েছে। ঘটনাস্থল থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান।

আটক তিন ছিনতাইকারী হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

ওসি এনামুল হাসান জানান, তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন ডিসি মোহাম্মদ জসিম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT