Monday 26 October 2026,

জেলের জালে ধরা পড়ল ৬৪ কেজি ওজনের পাখি মাছ

প্রকাশিত : 08:02 AM, 11 October 2024 Friday 149 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বঙ্গোপসাগরে বাঁশখালীতে এক জেলের জালে ৬৪ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। এফবি রিফাত ট্রলারের মাঝি আজগর আলীর (৫০) জালে মাছটি ধরা পড়ে। এসময় এ মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মালিকানাধীন রহিম খানের খাঁন ফিসের মাধ্যমে সোহেল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ৭ হাজার টাকায় কেনেন।

আজগর আলী বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পরে। আগে আরও বেশি ধরা পড়ত। আমাদের এ অঞ্চলে মাছটির চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাইরে এর চাহিদা বেশি।

কলাপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্র থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT