বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্ব খাত সংস্কারে ৫ সদস্যের পরামর্শক কমিটি

প্রকাশিত : ০৭:২৪ পূর্বাহ্ণ, ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ১৪৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারে সাবেক দুই চেয়ারম্যানসহ ৫ সদস্যের পরামর্শক কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিটি রাজস্ব খাতের সংস্কার প্রস্তাবের পাশাপাশি ৬টি বিষয়ে পরামর্শ দেবে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

পরামর্শক কমিটির সদস্যরা হলেন- এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও ড. নাসির উদ্দিন আহমেদ, সাবেক সদস্য (কর) দেলোয়ার হোসেন, সাবেক সদস্য (শুল্ক) ফরিদ উদ্দিন এবং সাবেক সদস্য (কর) আমিনুর রহমান।

এ কমিটি রাজস্ব প্রশাসন সংস্কার বিষয়ে পরামর্শ দেবে। পাশাপাশি রাজস্ব নীতি সংস্কার বিষয়ে পরামর্শ দেবে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়নের সুপারিশ করবে। শুদ্ধাচার ও সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন বিষয়ে পরামর্শ দেবে। নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততার কার্যক্রম বিষয়ে পরামর্শ দেবে। তাছাড়া রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট অন্য যে কোনো নীতিগত পরামর্শ দিতে পারবে কমিটি। এনবিআরের বোর্ড প্রশাসনের সদস্য কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT