Thursday 24 September 2026,

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়ারিং বাতিল

প্রকাশিত : 07:51 AM, 2 October 2024 Wednesday 166 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আন্তঃব্যাংক লেনদেনে ব্যবহৃত হয় বাংলাদেশ ব্যাংকের সার্ভার। সোমবার রাতে সার্ভারে ত্রুটি ধরা পড়ে।

এতে বিভিন্ন ব্যাংক থেকে যাওয়া চেকগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এর ফলে সোমবারের জমা পড়া চেকগুলো মঙ্গলবার নিষ্পত্তি করা যাচ্ছে না।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই গতকাল যে চেকগুলো এসেছে, সেগুলো ক্লিয়ারিং করা সম্ভব হয়নি। সার্ভারের সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। আশা করা যাচ্ছে, আজ কর্মদিবসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের জেনারেল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাতেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সার্ভারের সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT