শুক্রবার ২৬ জুন ২০২৬, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গ্রেফতার

প্রকাশিত : ০৯:২৫ পূর্বাহ্ণ, ২৫ আগস্ট ২০২৪ রবিবার ১২৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।

ডিএমপি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রূপগঞ্জে ছাত্র-জনতা আনন্দ মিছিল করে। সেই মিছিলে হামলা-গুলিতে দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া নিহত হয়। এই ঘটনায় গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। রূপগঞ্জ থানায় মামলাটি করেন নিহত রোমানের খালা রিনা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT