Monday 26 October 2026,

শাহবাগ থানায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : 08:53 AM, 19 August 2024 Monday 130 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রায় জালিয়াতির অভিযোগে এবার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মোজাহিদুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির জন্য দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় এ মামলা করেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, সাবেক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। সেটি এখনো মামলা হয়নি। যেহেতু থানায় ওসি নেই। ফলে সেটি পরে মামলা আকারে নেওয়া হবে।

পরে আইনজীবী মোজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিচারক হিসেবে দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির জন্য দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। এখনো মামলার নাম্বার পড়েনি।

এজাহারে উল্লেখ করা হয়, বিচারপতি খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের জন্য লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার অভিপ্রায়ে ২০১১ সালের ১০ই মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ই সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT