Monday 26 October 2026,

মশারি নিয়ে রাজপথে

প্রকাশিত : 08:04 AM, 16 May 2024 Thursday 160 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিলেটে মশা নিধনের দাবিতে যৌথভাবে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা ও সমাবেশ করেছে তিনটি সংগঠন। এসময় ‘মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি করপোরেশনের লোক দেখানো মশার ওষুধ ছিটানো আর দেখতে চাই না চাই না’ এমন স্লোগান দেন তারা।

বুধবার সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করে। তারা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা নিয়ে যায়।

প্রতীকী শোভাযাত্রার আগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিকস’র কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় বক্তৃতা করেন- সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটের ঘরে-বাইরে, বাসা কিংবা অফিস-সব জায়গায় মশা। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে সিলেট মহানগরীর মশার নগরীতে পরিণত হবে। সমাবেশ থেকে আগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান বক্তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT