মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২ হাজার কোটি টাকা পাচার, কারাগারে থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত : ০৮:০২ পূর্বাহ্ণ, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার ১৫০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় কারাগারে থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শামচুল আলম চৌধুরী। তিনি আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু পান ৩০ হাজার ৯ ভোট। এদিকে, নির্বাচনের একদিন আগে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামচুল আলমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২২ এপ্রিল একই আদালত ৪৬ আসামির বিরুদ্ধে সিআইডির দেওয়া দুই হাজার কোটি টাকা পাচার মামলার সম্পূরক চার্জশিট গ্রহণ করেন। এদের মধ্যে ৩৬ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ৩০ মে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ওই ৩৬ আসামির মধ্যে শামচুল আলম ছিলেন। একই দিনে এ মামলার দুই আসামি ফরিদপুর পৌরমেয়র অমিতাব বোস এবং কাউন্সিলর গোলাম মো. নাসির জামিন পান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT