মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি’

প্রকাশিত : ০৯:১৯ অপরাহ্ণ, ২০ এপ্রিল ২০২৪ শনিবার ১৩৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

কর্নেল অলি বলেন, ‘খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সর্বজনীন গণতন্ত্রের রূপকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করছেন, একদিন আল্লাহর কাছে কী জবাব দিবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।’

এতে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট কে কিউ স্যাকলায়েন, সাবেক ডিসি হামিদুর রহমান খান, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, প্রচার সম্পাদক, অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজি, আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম, কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, সাংস্কৃতিক দলের মাসুদসহ প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT