Monday 26 October 2026,

বিএনপির ক্ষমতায় যেতে কেয়ামত লাগবে: শাহজাহান ওমর

প্রকাশিত : 07:28 AM, 23 December 2023 Saturday 181 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, ‘কোনো দল যদি নির্বাচনে না যায়, তাহলে সে দল আস্তে আস্তে নির্জীব হয়ে যায়। দল করে মানুষ নির্বাচন করার জন্য, সব নির্বাচনে জিতবে এমন কথা আছে? সংসদে তো প্রতিনিধিত্ব থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা হয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই তারা নির্বাচন করবে। এ অপেক্ষায় থাকতে থাকতে ১৫ বছর গেল, এ রকম বোধ হয় কেয়ামত পর্যন্ত যেতে থাকবে।’

শুক্রবার বিকালে কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নৌকার সমর্থনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এমএ জলিল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, জেলা পরিষদ সদস্য এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে মো. হারুন অর রশিদ, শিশির দাস, আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদুল হক নাহিদ, মিঠু সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাঈদ আহম্মেদ জিসান সিকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল জলিল মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, বিএনপি নেতা মো. ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফ, মো. হাছিব ভুট্টো প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT