Monday 26 October 2026,

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে: আইনমন্ত্রী

প্রকাশিত : 06:36 AM, 21 December 2023 Thursday 177 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপি নির্বাচনে না এসে নিশ্চয়ই ভুল করেছে। কোনো রাজনৈতিক দল যদি জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারায়, সেই রাজনৈতিক দল আর টিকে থাকতে পারে না। কিছুদিন পর দেখবেন বিএনপির সেই অবস্থা হবে।

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আপনারা ২০১৪ সালে বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা দেখেছেন, অগ্নিসন্ত্রাস দেখেছেন, বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলতে দেখেছেন। এখন সেইটার বিচার যখন হচ্ছে তারা বলে এক লাখ ২৯ হাজার মামলা দিয়ে হয়রানি করছে। এটা মিথ্যা কথা। ২০১৮ সালে দেখেছেন ঠিক একইভাবে নির্বাচন বানচাল করার একটা নতুন কৌশল নিয়েছিল। সেটা হচ্ছে প্রত্যেকটি আসন থেকে তাদের ৩ থেকে ৪ জনকে মনোনয়ন দিয়েছিল এবং শেষপর্যন্ত নির্বাচনের দুই দিন আগে বলছে আমরা নির্বাচন করব না।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এটা বিএনপি এবং জামায়াতে ইসলামী চায় না। তারা কী চায়? তারা চায় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত হোক। বাংলাদেশের জনগণের ইচ্ছায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা পরিবর্তন করেছেন। এখন গণতন্ত্র এদেশে একটা রূপ নিয়েছে। নির্বাচন নিয়ে গ্রামে-গঞ্জে যেই আগ্রহ তা দেখে তারা ভীত হয়ে পড়েছে এবং সন্ত্রাস করছে এটা নতুন নয়।

এ সময় কসবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পৌর মেয়র এমজি হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এমএ আজিজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪, কসবা-আখাউড়া নির্বাচনি এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT