Monday 26 October 2026,

সিলেট সমাবেশস্থলে শেখ হাসিনা

প্রকাশিত : 05:15 PM, 20 December 2023 Wednesday 154 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনাসভাস্থলে এসে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। বুধবার বিকাল ৩টা ৯ মিনিটে তিনি জনসভাস্থলে আসেন। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী, এমপিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে বেলা ১১টায় ৩৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার ও হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের পর বুধবার কিছু সময়ের মধ্যে সিলেটে জনসভার মঞ্চে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT