মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় শোভাযাত্রার অনুমতি পেল আওয়ামী লীগ

প্রকাশিত : ০৫:২৩ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার ১৩৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগকে মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা করার অনুমতি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর উদ্যোগে অনুষ্ঠেয় ১৯/১২/২০২৩ তারিখের বিকাল ২ ঘটিকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হল।’

নির্বাচন আচরণবিধি বিবেচনায় নিয়ে ১৬ ডিসেম্বরের পরিবর্তে বিজয় দিবসের শোভাযাত্রা ১৮ তারিখ (সোমবার) করার কথা জানিয়েছে আওয়ামী লীগ।

এজন্য ১৫ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি চাওয়ার পাশাপাশি ঢাকার পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছিল।

তবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়ায় শোভাযাত্রা পিছিয়ে মঙ্গলবারে নিয়ে যায় আওয়ামী লীগ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT