মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল-অবরোধে পুড়েছে ২৬৩ যানবাহন

প্রকাশিত : ০৬:১০ অপরাহ্ণ, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ১৩৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। এসব কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে অগ্নি-নাশকতার ঘটনা ঘটছে নিয়মিতভাবে।

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৬৩টি যানবাহন পোড়ানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাস পুড়েছে। গত এক মাস দশ দিনে ১৬২টি বাস পোড়ানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসাবে এ পরিসংখ্যান উঠে এসেছে।

শুক্রবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, গত এক মাসে গাড়ি ছাড়াও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে।

শাহজাহান শিকদার বলেছেন, ২৬৩টি পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কভার্ডভ্যান আছে। এছাড়া ৮টি মোটরসাইকেল এবং ট্রেনসহ অন্যান্য গাড়ি পুড়েছে ২৬টি।

সবশেষ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ‘তরঙ্গ প্লাস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT