বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে ককটেল বিস্ফোরণে আহত ২

প্রকাশিত : ১০:০৬ অপরাহ্ণ, ২ ডিসেম্বর ২০২৩ শনিবার ১৫৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে প্রবেশ করেন।

পথচারীরা জানান, রাস্তা লক্ষ্য করে আশপাশের কোনো ভবন থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে। দ্বিতীয় ককটেলটি ওপর থেকে রাস্তায় পড়তে দেখেছেন এক ব্যক্তি ।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেন, ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT