Monday 26 October 2026,

পুলিশি বাধায় আটকে গেল ‘রাজবন্দির স্বজনদের’ স্মারকলিপি পেশ

প্রকাশিত : 05:46 PM, 28 November 2023 Tuesday 161 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গায়েবি মামলায় কারাবন্দি বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতি কাছে ‘রাজবন্দির স্বজনদের’ স্মারকলিপি পেশ করা সম্ভব হয়নি। কারণ যাত্রাপথেই তাদের আটকে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে যাত্রা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ নেতাকর্মীরা। এ সময় প্রেস ক্লাবের সামনেই তাদের আটকে দেয় পুলিশ।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সেখানে বিএনপির যে সমস্ত জাতীয় ও সিনিয়র নেতা কারাগারে এবং রায়ে যাদের সাজা হয়েছে তাদের স্বজনরা অংশ নেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT