বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ দিনে ২১২ গাড়িতে আগুন

প্রকাশিত : ০৫:৪১ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার ১৫২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে গত এক মাসে ২১২ টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস ১৩২ টি।

গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস বলেছে, এক মাসে আগুনের ঘটনা ঘটেছে ২২৩টি। এর মধ্যে ২১২টি গাড়িতে এবং বাকিগুলো স্থাপনায়।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে হবিগঞ্জে ১টি ট্রাক এবং ঢাকা, টাঙ্গাইল ও খুলনায় ১টি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পাবনার ইশ্বরদী রেল জংশনে ঢাকা কমিউটার ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে।

আগুন নির্বাপণে করতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও ৫০ জন জনবল কাজ করেছে।

২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে দলটি হরতাল ও অবরোধের মতো ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে। এসব কর্মসূচিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT