মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কোনো দিন ক্ষমতায় আসবে না, নৌকায় উঠে পড়ুন: খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৫ পূর্বাহ্ণ, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার ১৪৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির উদ্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ হবে। সাহস থাকলে নির্বাচনে আসুন।

বিএনপির নেতাকর্মীদের দল ত্যাগ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই। বিএনপি কোনো দিন ক্ষমতায় আসবে না। আসুন নৌকায় উঠে পড়ুন। উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের কারণে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। এমনকি পান্তাও কেউ খায় না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। বিদেশে খাদ্য আমরা রপ্তানি করব ভবিষ্যতে।

হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT