প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন
প্রকাশিত : 05:42 AM, 13 June 2023 Tuesday 179 বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত (স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেঞ্জ) হয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
সোমবার তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অবৈতনিক দায়িত্ব হিসেবে তিনি কোনো বেতন-ভাতা পাবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
সাবের হোসেন বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
তিনি এর আগে আওয়ামী লীগের ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদকালে নৌপরিবহন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ওই সময়কালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন। এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
ব্যবসায়ী থেকে রাজনীতিতে নাম লেখানো সাবের হোসেন ২০১৪ সালের ১৬ অক্টোবর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























