Sunday 09 August 2026,

স্বর্ণের দাম বাড়ল ভরিতে যত

প্রকাশিত : 11:04 PM, 7 June 2023 Wednesday 244 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার থেকে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৮ হাজার ৪৪৪ টাকা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৮ জুন (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৯৮ হাজার ৪৪৪ টাকা। ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে হয়েছে ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা বেড়ে হয়েছে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT