Tuesday 11 August 2026,

যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশের তারিখ পরিবর্তন

প্রকাশিত : 10:51 PM, 7 June 2023 Wednesday 186 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকাসহ ছয় বড় শহরে ঘোষিত তারুণ্যের সমাবেশের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পূর্বঘোষিত কর্মসূচির একই দিনে যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি পরিবর্তনের কথা জানান ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের শীর্ষনেতারা।

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বড় শহরে তারুণ্যের সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ২ জুন। তার দুদিন পর ৪ জুন যুবলীগ একই স্থানে একই সময় কর্মসূচির ডাক দিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টুকু বলেন, জিয়ার সৈনিকেরা সংঘাত চায়না বিধায় নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুবলীগ আর তাদের কর্মসূচির পরিবর্তন না করে শুভবুদ্ধির পরিচয় দিবে উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, আমরা আর কর্মসূচি পেছাবো না।

পুনঃনির্ধারিত তারিখ, সময় ও স্থান নিম্নরূপ-

১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং সর্বশেষ ২২ জুলাই ঢাকায় হবে এই সমাবেশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT