Monday 26 October 2026,

স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রীর অর্জন গৌরবের: ইনান

প্রকাশিত : 06:31 AM, 19 May 2023 Friday 159 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতিসংঘে প্রথমবারের মতো কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিশ্বে এই প্রথম কোন রাষ্ট্রনায়কের নামে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এটা আমাদের জন্য বিশাল অর্জন। যা আমাদের দেশের জন্য গৌরবের।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কথা বলেন।

শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক; পাবলিক ও প্রাইভেট সেক্টরে পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যখাতে এর আগে কোন সরকার প্রধান এভাবে কাজ করেছে বলে আমার জানা নাই। আমরা আশাবাদী বৈশ্বিক স্বাস্থ্য সূচকে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, এই সকল অর্জন সকল কৃতিত্ব কোটি মানুষের নেত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনার। আমরা সৌভাগ্যবান, এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। যিনি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজীবুর রহমান সজীবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ওমর শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT