রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৪:১৯ অপরাহ্ণ, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার ১৪৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমানবাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় ব্যক্তিরা তাকে বিদায় জানান।

রাষ্ট্রপতির পত্নী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান তার সঙ্গে ছিলেন।

২২তম রাষ্ট্রপতি হিসাবে তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময়সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫ মে চার দিনের সফরে ছিলেন।

গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটিই ছিল তার প্রথম সফর।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT