ঈদের দিন চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় কিশোর নিহত
প্রকাশিত : 10:09 PM, 22 April 2023 Saturday 170 বার পঠিত
ঈদের দিন বন্ধুদের সঙ্গে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পূর্বস্থলি স্টেশনের কাছে।
নিহত কিশোরের নাম আজাদ শেখ। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আজাদ শনিবার ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। দুপুরে পূর্বস্থলি স্টেশন থেকে ট্রেনে ওঠে তারা। ট্রেন ছাড়তেই দরজা দিয়ে ঝুঁকে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে যায় সে। এ সময় ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যায়।
স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সময় কে বা কারা ওই কিশোরের সঙ্গে ছিল তা জানার চেষ্টা করছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























