Monday 26 October 2026,

ঈদ উপলক্ষ্যে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

প্রকাশিত : 04:22 PM, 21 April 2023 Friday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে-

যেসব রাস্তায় ডাইভারশন থাকবে : জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ।

সাধারণ কার পার্কিংয়ের স্থানগুলো

মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং

• রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি : সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে।

• মন্ত্রিপরিষদের সদস্য/ভিআইপি : ঈদগাহ্ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।

• বিচারপতি : সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।

• উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তি/সাংবাদিক : গণপূর্তভবনের আঙ্গিনায়।

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT