Thursday 13 August 2026,

সরকারের মদদপুষ্টরাই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে: আমিনুল হক

প্রকাশিত : 10:05 PM, 17 April 2023 Monday 236 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিজিবি মার্কেট পরিদর্শন শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, সারাদেশে যখন গণতন্ত্র, স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন চলমান রয়েছে তখন সেটাকে ভিন্নদিকে নিয়ে যেতে সরকারের মদদপুষ্ট লোকেরাই এই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে।

আজ সোমবার উত্তরার অগ্নিকাণ্ড এলাকায় বিএনপির একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন। আমিনুল হক ছাড়াও ওই দলে ছিলেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, ঢাকা মহানগর সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কাউন্সিলর আলী আকবর, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক হেলাল তালুকদার, দেওয়ান মো. নাজিম উদ্দিন।

আমিনুল হক বলেন, সরকারের কাছে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি করব না। কারণ, এর আগে যতটি অগ্নিকাণ্ড হয়েছে, কোনোটিরই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে বিচার করেনি।

তিনি বলেন, এই সরকার গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকার হরণ করেছে। অন্যদিকে, দেশের অর্থনীতিকে লুটপাট আর বিদেশে পাচার করেছে। তাই এ সরকারকে না সরানো পর্যন্ত দেশ সঠিক পথে চলবে না। তাদেরকে অবশ্যই সরাতে হবে। সেজন্য দেশের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ রাজু, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, মো. আসলাম হোসেন, মিজানুর রহমান সবুজ, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. জহিরুল ইসলাম, মো. রফিক মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT