Monday 26 October 2026,

সোমবারের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির

প্রকাশিত : 10:19 PM, 15 April 2023 Saturday 167 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আবারও দাবি তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে সোমবারের মধ্যে নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

শনিবার এক লিখিত আবেদনে উপাচার্যের কাছে এসব কথা জানায় শিক্ষক সমিতি।

উপাচার্য বরাবর ওই লিখিত বক্তব্যে বলা হয়, ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ৯ দিন অতিবাহিত হলেও এবং আপনাকে অনুরোধ করার পরেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিসমূহ ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। অদ্যাবধি কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। ফলে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং প্রচণ্ড সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে যা অপ্রত্যাশিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঈদের ছুটির পূর্বে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। যা কোনভাবেই আমাদের কাম্য হতে পারে না।

এদিকে নিজস্ব ভর্তি প্রক্রিয়ার বিষয়ে শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তাদের অবস্থানে তারা এখনো অটুট আছে বলে জানান।

শনিবার গণমাধ্যমে পাঠানো দলটির দপ্তর সম্পাদক শাহ মো. আরিফুল আবেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

এতে বলা হয়, গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে বিষয়ে তাদের অবস্থানে তারা এখনো অটুট আছে। এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এই সময় তারা অনতিবিলম্বে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT