শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার শেষবারের মতো গণস্বাস্থ্য কেন্দ্রে যাবেন ডা. জাফরুল্লাহ

প্রকাশিত : ০৪:৩২ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০২৩ বুধবার ২১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুর পর শেষবারের মতো সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে যাবেন এর প্রতিষ্ঠাতা।

আগামী ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। একইসঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে সম্মান জানানো হবে।

বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন আলফাতুন নেসা মায়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাই বিদেশে আছেন। তিনি দেশে ফিরে তারপর মরদেহ কখন ও কোথায় দাফন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT