শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

প্রকাশিত : ১০:৪৫ অপরাহ্ণ, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ১৭০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। এদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যা এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছেছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে রমজানের ছুটি চলছে।

গত ২০ মার্চ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরে গত ২৮ মার্চ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়।

ওই সভায় সিদ্ধান্ত হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি করতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ বিষয়টি বাস্তবায়ন করবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT