শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খোকন-কাজলসহ ২৪ বিএনপিপন্থী আইনজীবীর আগাম জামিন

প্রকাশিত : ০৪:২২ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০২৩ সোমবার ১৬৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে হামলা,ভাংচুর,হুমকি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির ব্যরিস্টার মাহাবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজলসহ ২৪ আইনজীবীকে ১২ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তাদের ঢাকার আদালতে আত্মসমর্পণ করতে হবে।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

গত ৯ এপ্রিল ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ২৪ জনের নামে মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন কায়সার কামাল, কামরুল ইসলাম সজল,শাহ আহমদ বাদল, মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, একেএম এহসানুর রহমান, মাহাদিন চৌধুরী, জামিউল হক ফয়সাল, কামরুল ইসলাম, অ্যাডভোকেট ইউনুস আলী রবি, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, মির্জা আল মাহমুদ, মেহেদী হাসান নূরে আলম সিদ্দীকী সোহাগ, নজরুল ইসলাম ছোটন, মহসিন কবির রকি, ফয়সাল সিদ্দীকি, সফিউল আলম সপু, মোঃ শহিদুল ইসলাম, মনজুরুল আলম সুজন, রেদওয়ান আহমদ রানজিব ও মো. ইসা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT