Friday 07 August 2026,

লিটন ও সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিত : 04:11 PM, 10 April 2023 Monday 201 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল এবং এনামুল হক।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনেনয়ন ফরম সংগ্রহণ করেন তারা।

এ সময় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস তালুকদার, মহানগরের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এ সময় বরিশাল জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিটনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খায়রুজ্জামান লিটনই কেবল উপযুক্ত ব্যক্তি। রাজশাহী মহানগর, জেলা, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মী লিটন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। উন্নয়নের স্বার্থেই নগরবাসী খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি।

রোববার সকাল থেকে মনেনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আগামী ১২ এপ্রিল বুধবার বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT