Saturday 31 October 2026,

ওয়াশিংটনে বৈঠকে বসছেন মোমেন-ব্লিঙ্কেন

প্রকাশিত : 10:17 PM, 9 April 2023 Sunday 196 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন সোমবার ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হবে।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ নামে জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে একটি কমিক বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশটির আসন্ন সফর বিষয়ে তিনি বলেন, ‘আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছি। দু-এক দিনের মধ্যেই সফরে যাব। করোনার কারণে যোগাযোগ কম থাকলেও আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে।’

নির্বাচন হবে সংবিধান মেনে, অন্য চিন্তা থাকলে তা ভুল: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। করোনা মহামারিতে একমাত্র দেশ হিসেবে বিনামূল্যে টিকা দিয়েছে। একইভাবে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ শুরুতে অনেক সহায়তা করলেও সম্প্রতি কমিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সফরে রোহিঙ্গা সংকট, বাণিজ্য বৃদ্ধিসহ স্বার্থসংশ্লিষ্ট অগ্রাধিকার তুলে ধরব।’

জানা গেছে, রোববার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যাবেন আবদুল মোমেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT