শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২

প্রকাশিত : ০৭:২৬ পূর্বাহ্ণ, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ১৫৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, হামলায় সংগঠনের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং সহ-দপ্তর সম্পাদক আনোয়ার আহত হয়েছেন। এর মধ্যে মারাত্মকভাবে আহত বিন্দুকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু হোরায়রা জানান, তারা সন্ধ্যায় নিকুঞ্জের ৫ নম্বর রোডে একটি কম্পিউটার সেন্টারে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কমিটি তৈরি করছিলেন। এসময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীবের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের তিনজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এর মধ্যে ছাত্রলীগের একটি অংশ বিন্দু ও আনোয়ারকে উপর্যপুরি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আরেকটি অংশ তার ওপর হামলা করে।

তিনি জানান, এক সময় বিন্দুকে মৃত মনে করে রাস্তায় ফেলে চলে যায় তারা। পরে পথচারীদের সহায়তায় তিনি বিন্দুকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT