Saturday 31 October 2026,

ঈদযাত্রার বাসের আগাম টিকিট শুক্রবার থেকে

প্রকাশিত : 07:59 PM, 5 April 2023 Wednesday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী শুক্রবার থেকে ঈদযাত্রার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ১৬ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিট বিক্রি হবে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে হবে। ঈদের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল শুক্রবার থেকে। আগামী ১৯ এপ্রিল বুধবার শবে করদের সরকারি ছুটি। সেই হিসেবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। তা অব্যহত থাকবে। কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে। ৭ এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেওয়া হবে।

গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট আগাম দেওয়া হলেও মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়খালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে আগাম টিকিট বিক্রি করা হয় না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT