Wednesday 12 August 2026,

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান

প্রকাশিত : 09:52 PM, 25 March 2023 Saturday 227 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মহানগর ও বোয়ালখালী উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে নৌকার প্রার্থী করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নোমানকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম-৮ আসনে ২০০৮ সাল থেকে পরপর তিন দফায় এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদল।

২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা গেলে চলতি মেয়াদে প্রথম দফায় আসনটি শূন্য হয়। ২০২০ সালের ১৩ জানুয়ারি উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। গত ৫ ফেব্রুয়ারি মোছলেমের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ২৭ এপ্রিল এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় গত ২০ মার্চ। ২২ মার্চ শেষদিন পর্যন্ত ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে নোমান আল মাহমুদকে দলের প্রার্থী হিসেবে মনোনীয় করে আওয়ামী লীগ।

বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন। মহিলা ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT