Friday 24 July 2026,

র‍্যাব মহাপরিচালক পদক পেল ‘চিতা’

প্রকাশিত : 06:12 PM, 20 March 2023 Monday 163 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের চিতা নামের এক কুকুরকে র‍্যাব মহাপরিচালক পদক দেওয়া হয়েছে।

সোমবার র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে মহাপরিচালক পদক দেওয়া হয়।

র‍্যাব জানায়, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিন জন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পেল। কুকুরটির পরিচালকের নাম সৈনিক (ড্রেসার) সজিব মিয়া।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT