Tuesday 25 August 2026,

দুই মন্ত্রীর বইমেলায় যাওয়ার কর্মসূচি হঠাৎ স্থগিত

প্রকাশিত : 06:47 PM, 24 February 2023 Friday 187 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অমর একুশে বইমেলায় দুটি আলাদা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত থাকার কথা ছিল সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের। কিন্তু শুক্রবার সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা দুটি বার্তায় জানানো হয়েছে, তারা বই মেলার অনুষ্ঠানে যাচ্ছেন না।

বিকালে ‘সংবাদপত্র স্মারক গ্রন্থে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। গ্রন্থটির সম্পাদনা করেছেন তিনি। কিন্তু শুক্রবার সকালে এই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর ক্ষুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকাল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে আসা চিঠিতে পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল বিকালে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT