Thursday 27 August 2026,

‘মার্চ থেকে ১৫ টাকা কেজি দরে ৫০ লাখ পরিবার চাল পাবে’

প্রকাশিত : 05:42 PM, 16 February 2023 Thursday 159 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

১৫ টাকা কেজি দরে আগামী পহেলা মার্চ থেকে ৫০ লাখ পরিবার চাল পাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে প্রতি মাসে ১ বার ৩০ কেজি করে চাল নেয়া যাবে।

তিনি বলেন, রমজান মাসে চালের জন্য কেউ কষ্ট পাবে না। পাশাপাশি বেসরকারি আমদানিটা আমাদের খোলা রয়েছে। আগামী মার্চ থেকে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পাবে। মার্চ, এপ্রিল ও মে মাস চলবে খাদ্যবান্ধব এই কর্মসূচি। আর ওএমএসে ২৪ টাকা কেজি দরে আটা এবং ৩০ টাকা কেজিতে চাল পাবে ১ কোটি পরিবার।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রচুর চালের মজুত আছে। ১৫ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী ২০ লাখ ৩৩ হাজার টন সরকারি খাদ্যশস্য মজুত রয়েছে। এছাড়া পৌরসভা ও জেলা-উপজেলায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচি চলছে। এ বছর প্রায় দুই হাজার ৫০০ ডিলারের মাধ্যমে চাল ও আটা বিতরণ চলছে।

চাল কেনার লক্ষ্যমাত্রা জানিয়ে তিনি বলেন বলেন, ‘এখন পর্যন্ত তিন লাখ ৭৪ হাজার ৩০ টন চাল সংগ্রহ করা হয়েছে। চার লাখ ৬২ হাজার ৪৭৩ টন চাল কেনার জন্য মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT