Saturday 08 August 2026,

দম্পতিকে মারধর ছিনতাই, ঢাবির ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত : 07:23 AM, 7 February 2023 Tuesday 232 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দম্পতিকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- আইন বিভাগের শিক্ষার্থী রাহুল রায় ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজির আরাফাত ওরফে তুষার। রাহুল কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য আর তানজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহুল রায় ও তানজির আরাফাত ওরফে তুষারকে কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, সে বিষয়ে জবাব চেয়ে শিগগিরই চিঠি দেওয়া হবে। চিঠি পাওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাহুল রায় ও তানজির আরাফাতকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এক দম্পতিকে মারধর ও হেনস্তা করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে রাহুল রায় ও তানজির আরাফাতের বিরুদ্ধে মামলা হয়। ১৭ জানুয়ারি ঢাকার শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক নারী শিক্ষার্থী। দুদিন পর তানজির আরাফাতকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় রাহুল পলাতক ছিলেন। পরে তানজির আরাফাত জামিনে ছাড়া পান।

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ও তার স্বামী সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন-সংলগ্ন ফটকের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় রাহুল, তুষারসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন তাদের গতিরোধ করেন। ওই ছাত্রীর স্বামীকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। মারধরের একপর্যায়ে রাহুল তার স্বামীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT