বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোদের দেখা মিলল ঢাকায়, তীব্র শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত : ০৭:১৬ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার ১৬৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কয়েকদিন পর রোদের দেখা মিলল ঢাকায়। হাড়কাঁপানো শীতে রোদের দেখা না মেলায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। রোববার বেলা ১১টার পর ঢাকার আকাশে রোদের ঝিলিক দেখা যায়।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন। আরও চার থেকে পাঁচদিন শীত দাপট দেখাবে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশজুড়ে তীব্র শীতের অনুভূতি আরও চার-পাঁচ দিন থাকবে।

রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশিমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ পরিস্থিতি আরও কয়েকদিন চলবে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আমরা আশা করছি, ১১-১২ জানুয়ারির দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT