ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট
প্রকাশিত : 09:45 AM, 29 December 2022 Thursday 199 বার পঠিত
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে গভীর রাতে টোল আদায় বন্ধ ও পরবর্তীতে অল্প কয়েকটি কাউন্টারে টোল আদায় চালু রাখায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনি। এতে করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এরপর কয়েকটি চালু ও কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
হাতিয়া এলাকায় কথা হয় বগুড়াগামী ট্রাক চালক বরকতের সাথে। তিনি বলেন, কুয়াশায় সামনের কিছু দেখা যায় না। এক কিলোমিটার রাস্তা আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে কাউন্টারে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























