Tuesday 11 August 2026,

‘জঙ্গি ছিনতাইয়ে নিরাপত্তা বাহিনীর কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা’

প্রকাশিত : 04:49 PM, 23 November 2022 Wednesday 193 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার।

তিনি বলেন, বিএনপি ১০ তারিখ ঘিরে যে হুংকার দিচ্ছে, তাতে কোনো কাজ হবে না। কারণ আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই ইলেকশনকে বিশ্বাস করি। জনগণের মান্ডেটকে বিশ্বাস করি। আর যারা ষড়যন্ত্র বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে তারা সবসময়ই এক ষড়যন্ত্রের পর আরেক ষড়যন্ত্র করে আসছে। বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে। এমনটিই তারা বলে আসছে। এই ১০ তারিখের গণজমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT