Friday 25 September 2026,

জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেলেন গুম হওয়া ৩ কর্মী

প্রকাশিত : 06:59 AM, 29 October 2022 Saturday 218 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে স্থান পেয়েছে ২৮৩ নেতাকর্মী। আর এই কমিটিতে স্থান পেয়েছেন গুম হওয়া তিন কর্মী।

nagad-300-250
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এ বছর ৩০ জুন আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ৬ বছর পর জবি ছাত্রদলের কমিটি হয়। সংগঠনকে গতিশীল করার জন্য তার ৩ মাস পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির নেতৃবৃন্দ।

তবে এই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছে গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ কর্মী আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিন। পূর্ণাঙ্গ কমিটিতে তারা সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন।

জানা যায়, ২০০৩ সালে সর্বশেষ ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ হয়। দীর্ঘ ১৯ বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়। পরবর্তীতে বিভিন্ন হামলা মামলার শিকারের ফলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি দলটির।

শাখা ছাত্রদলের ২৮৩ সদস্যের এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬৭ জন, সহ সাধারণ সম্পাদক ৫৬ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, সহ সাংগঠনিক সম্পাদক ৫৭ জন, সম্পাদক ২৭ জন এবং সদস্য ১৮ জন। এ পূর্ণাঙ্গ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পর্যন্ত স্থান পেয়েছে।

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়ে শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘ ২১ বছরের শ্রমের ফসল হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহুল কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা দেশ ও জাতির কল্যাণে রাজপথে সদা জাগ্রত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের গুম হওয়া ভাইয়েরা কোথায় আছেন আমরা জানি না, বেঁচে আছেন কি না তাও জানি না। তাদের সম্মানিত করার জন্য সহসভাপতির পদ দেওয়া হয়েছে। এই পদের মধ্য দিয়ে তারা স্মরণীয় হয়ে থাকবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT