মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল পূর্ণ হয়নি কেন: কাদের

প্রকাশিত : ০৪:৪৮ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার ২৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না।

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে কোনো বাধা কি ছিল— এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বলেন, পরিবহণ ধর্মঘটও তো হয়নি, তা হলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?

তিনি বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

‘ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছে’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ওয়ান ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল?

তিনি বলেন, বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কেএম হাসানকে তত্বাবধায়াক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল।

ওবায়দুল কাদের বলেন, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এমএ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এমতাবস্থায় ১/১১-তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT