Friday 24 July 2026,

মঙ্গলের বুকে সুতার কুন্ডলী!

প্রকাশিত : 06:13 AM, 22 July 2022 Friday 420 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রাণের অস্তিত্ব খুঁজতে গিয়ে পৃথিবীর বাইরে লালগ্রহ মঙ্গলে পানির সন্ধান পাওয়ার দাবি করে আসছেন বিজ্ঞানীরা, এবার সেখানে দেখা গেল অদ্ভুত এক প্যাঁচানো বস্তু। লাল বালিতে পড়ে থাকা পেঁচানো সুতো বা তারের কুন্ডলীর মতো দেখতে ওই বস্তুর ছবি ধরা পড়েছে নাসার রোভার পারসিভ্যারেন্সের ক্যামেরায়। খবর সিএনএনের।

গত ১২ জুলাই রোভারের সামনে বাঁ পাশের ক্যামেরাটি হালকা রঙের ওই বস্তুর ছবি তুলেছে, যাকে নুডুলসের সঙ্গে তুলনা করা হচ্ছে। নাসার বিজ্ঞানীদের অনুমান, রোভারের অবতরণের সময়ই ওই বস্তুটি মঙ্গলের মাটিতে পড়েছে। ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে পারসিভ্যারেন্স মিশনের এক মুখপাত্র বলেছেন, এটি রোভার থেকে কিংবা মঙ্গলের মাটিতে রোভারের অবতরণের মূহূর্তে জেটপ্যাক থেকে এসেছে। রোভারকে নিরাপদে মঙ্গলের মাটিতে নামানোর কাজে রকেটচালিত যে জেটপ্যাক ব্যবহৃত হয়েছে, তার সঙ্গে ওই বস্তুটির মিল আছে। কিন্তু যে এলাকায় বস্তুটি পাওয়া গেছে সেখানে আগে নাসার রোভার আগে যায়নি। সেক্ষেত্রে বাতাস সেটিকে উড়িয়ে নিয়ে সেখানে ফেলে থাকতে পারে।

ওই কর্মকর্তা বলেন, মঙ্গলের বিষুবরেখার উত্তরে জেজেরো ক্রেইটার নামের ৪৯ কিলোমিটার চওড়া এক মৃত জ্বালামুখে অতিক্ষুদ্র প্রাণের অস্তিত্ব খুঁজতে অনুসন্ধান চালাচ্ছে রোভার পারসিভ্যারেন্স। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি সেখানেই অবতরণ করেছিল ওই রোবব যান। চারদিন পর পারসিভ্যারেন্স যখন ওই এলাকায় প্রদক্ষিণ করে, সেময় বস্তুটিকে আর দেখা যায়নি।

যেন হাওয়ায় মিলিয়ে গেছে সেটি। অবতরণের পর থেকে রোভারের ক্যামেরায় ধরা পড়া এটিই প্রথম অদ্ভুত বস্তু নয়। জুনের মাঝামাঝিতে চকচকে ধাতু খন্ডের ছবি পাঠিয়েছিল পারসিভ্যারেন্স। বিজ্ঞানীদের ধারণা, সেটি ওই রোভারেরই থার্মাল ব্লাঙ্কেটের অংশ, যা মূলত মেশিনটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সেটিও অবতরণের সময় রোভার থেকেই আলাদা হয়েছিল বলে মনে করছেন তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT