Friday 21 August 2026,

বিএনপি নেতা মোহনের গ্রেফতারের নিন্দা

প্রকাশিত : 05:35 PM, 8 July 2022 Friday 374 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনকে বাসা থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এক বিবৃতিতে নেতারা বলেন, দেশে এখন চলছে আওয়ামী বর্বর শাসন। সাধারণ মানুষসহ বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন বর্তমানে খুবই অসুস্থ, তাকে পবিত্র ঈদুল আজহার আগে গ্রেফতার বর্তমান সরকারের নির্মমতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। মোহাম্মদ মোহন আন্দোলন-সংগ্রামের একজন নির্ভীক সৈনিক। তিনি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই ঈদের প্রাক্কালে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT